মেহেরপুর নিউজ, ০৬ আগষ্ট:
মেহেরপুর অফিসার্স ক্লাবের উদ্যোগে মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলমকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার রাতে অফিসার্স ক্লাব মিলনায়তনে মেহেরপুর জেলা প্রশাসক ও অফিসার্স ক্লাবের সভাপতি পরিমল সিংহের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মান্নাফ কবীর, (রাজস্ব) খাইরুল হাসান, ডিডি এলজি হেমায়েত হোসেন, সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসাফ উদ দৌলা, অতিরিক্ত পুলিশ সুপার আহমারুজ্জামান, পল্লী বিদুৎ সমিতির জিএম আব্দুল মতিন, জেলা পাসপোর্ট কর্মকর্তা বশির উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান, খাদ্য কর্মকর্তা আব্দুল ওয়াদুদ প্রমুখ।