মেহেরপুর নিউজ, ১১ আগষ্ট:
মেহেরপুর পুলিশ সুপারের উদ্যোগে শহরে শহরের বিভিন্ন স্থানের সিসি ক্যামেরা পর্যবেক্ষন( কন্ট্রোল রুম) জন্য উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে মেহেরপুর পুলিশ সুপার কার্যালয়ের কন্ট্রোল রুমে রিমোট ক্লিক করে সিসি ক্যামেরা মনিটরিং কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার হামিদুল আলম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার আহমারুজ্জামান, ডিআইও ওয়ান সোলাইমান অালী, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, এ্যারিষ্টো কম্পিউটারের মেহেরপুর শাখা প্রধান ওয়ালিদ হাসান লিটন প্রমুখ সেখানে উপস্খিত ছিলেন।