মেহেরপুর নিউজ,০১ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুরের নতুন বাস টার্মিনালে এমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমারুজ্জামান, পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন,। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জেলা ট্রাক মালিক গ্রæপের সাধারণ সম্পাদক ও কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা প্রমুখ। অনুষ্ঠানে পুলিশ সুপারকে পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।