মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাওলানা আসাদুজ্জামানের পক্ষে গণসংযোগ করেছে সদর উপজেলা জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার বিকেলে বারাদী বাজার এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান প্রার্থী মাওলানা আসাদুজ্জামানের নেতৃত্বে গণসংযোগে অংশ নেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, নায়েবে আমির মাহবুবু-উল আলম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা, সেক্রেটারি জাব্বারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বারাদী বাজার এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।