মেহেরপুর নিউজঃ
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির তাজউদ্দিন খান অসুস্থ জামায়াতে ইসলামীর নেতা মনিরুল ইসলাম মনিকে দেখতে তার বাসভবনে যান।
শুক্রবার মেহেরপুর শহরের শেখপাড়ায় অবস্থিত মনিরুল ইসলাম মনির বাসভবনে গিয়ে তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি কিছু সময় সেখানে অবস্থান করেন এবং মনিরুল ইসলাম মনির আশু রোগমুক্তি কামনা করে দোয়া করেন।
এ সময় মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ডলারসহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।