মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে আমঝুপি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রতিষ্ঠান প্রধানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এ সময় আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্ন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।