মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাব্বারুল ইসলাম গণসংযোগ করেছেন।
শুক্রবার বিকেলে তিনি আমঝুপি বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
গণসংযোগকালে মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সোহেল রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।