মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় আমঝুপিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আমঝুপি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মহাসিন আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাহবুব-উল আলম, সেক্রেটারি ইকবাল হোসেন, মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ও সেক্রেটারি জাব্বারুল ইসলাম।