মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনারুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার বিকালের দিকে আনারুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন।
আজ মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারুল ইসলাম তার মনোনয়নপত্র জমা দেন। এর আগে বর্তমান চেয়ারম্যান আনারুল ইসলামের সমর্থনে আমদহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের কর্মী এসে আনারুল ইসলামের বাড়িতে ভিড় জমাই। পরে আনারুল ইসলামকে সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
রিটার্নিং কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী মনোনয়নপত্র গ্রহণ করেন। মনোনয়নপত্র জমা দেয়ার পর আনারুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন সুস্থ অবাধ নির্বাচিত হলে আমি আবার নির্বাচিত হবো।