মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার মধ্যাডাঙ্গা গ্রামে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
জানা গেছে, মধ্যাডাঙ্গা গ্রামের ব্যবসায়ী ইছার উদ্দিনের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় মেহেরপুর সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।