মেহেরপুর নিউজঃ
শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে মেহেরপুরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা শিশু একাডেমির উদ্যোগে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে মেহেরপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুরা অংশ নেয়।
প্রতিযোগিতায় শিশুরা তাদের সৃজনশীলতা ও প্রতিভার মাধ্যমে বিভিন্ন বিষয় চিত্রের মাধ্যমে তুলে ধরে।
এ সময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (চলতি দায়িত্ব) বুলবুলি খাতুন, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ মিল, রওশন আলী মনা প্রমুখ উপস্থিত ছিলেন।