মেহেরপুর নিিউজ:
আসন্ন মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রওশন আলী টোকনের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা । শনিবার বিকালের দিকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয় ।
রওশন আলী টোকন দলীয় প্রতীক নৌকা নিয়ে মেহেরপুরে পৌঁছালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় আমঝুপি থেকে রওশন আলী টোকনকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে মেহেরপুরে নেওয়া হয়।
মেহেরপুর সার্কিট হাউজের সামনে মোটরসাইকেল শোভাযাত্রা এসে পৌঁছালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস তাকে স্বাগত জানান। এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরে সেখান থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়। একটি খোলা মাইক্রোর উপর দাঁড়িয়ে রওশন আলী জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
সদর উপজেলার আমদহ ইউনিয়নের খন্দকার পাড়া, রায়পুর, আশরাফপুর, সাহেবপুর, টেংরামারী, ইসলামপুর, চকশ্যামনগর, বন্দর, বামন পাড়া হয়ে তার নিজগ্রাম আমদহ এসে শোভাযাত্রা শেষ হয়।শোভাযাত্রায় অন্যদের মধ্যে আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পিপি কাজী শহীদ, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া বুলু সহ কয়েকশ মোটরসাইকেল শোভাযাত্রা অংশগ্রহণ করেন।