মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেহেরপুর পৌর শাখার উদ্যোগে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে হেল্প ডেস্ক পরিচালনা করা হয়েছে।
হেল্প ডেস্কের মাধ্যমে পরীক্ষার্থীদের ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় পানি, কলম, প্রাথমিক চিকিৎসার ঔষধসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।
এ সময় ছাত্রশিবিরের নেতৃবৃন্দ পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বলেন, শিক্ষার্থীদের পাশে থেকে মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা ছাত্রশিবিরের ধারাবাহিক উদ্যোগের অংশ।
পরীক্ষার্থীরা এ সেবামূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হেল্প ডেস্ক কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালাম, জেলা সেক্রেটারি সাইদুল ইসলাম, মেহেরপুর পৌর সভাপতি মো. কামরুল ইসলাম নাহিদ, পৌর সেক্রেটারি হাসানুজ্জামান, কলেজ সেক্রেটারি আমির হামজাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।