মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফ মুকুল গণসংযোগ করেছেন।
শনিবার বিকেল থেকে তিনি বুড়িপোতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খালপাড়ায় গণসংযোগ করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে বুড়িপোতা ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।