মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এলজিএসপি’ এমআইএস বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন। মেহেরপুর জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তাগন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে এমআইএস এর প্রশিক্ষক মাসুদ রানা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।