মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আজমাইন হোসেন গণসংযোগ করেছেন।
সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি শ্যামপুর গ্রামের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ তাঁর সঙ্গে ছিলেন।