মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেহেরপুর সদর উপজেলা পর্যায়ের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রথম দল হিসেবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে বুড়িপোতা ইউনিয়ন।
বৃহস্পতিবার বিকেলে ঝাউবাড়িয়া সত্যসন্ধ ক্লাব মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বুড়িপোতা ইউনিয়ন ৩-০ গোলে কুতুবপুর ইউনিয়নকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।
খেলার প্রথমার্ধের ২৫তম মিনিটে শামিমের বাড়ানো বল থেকে রমে গোল করে বুড়িপোতাকে এগিয়ে নেন। এরপর ৩০তম মিনিটে শামিম নিজেই গোল করে ব্যবধান ২-০ করেন।
দ্বিতীয়ার্ধের ৪র্থ মিনিটে আবারও গোল করে নিজের জোড়া গোল এবং দলের পক্ষে তৃতীয় গোলটি করেন শামিম। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয়ে টুর্নামেন্টের প্রথম ফাইনালিস্ট হিসেবে নাম লেখায় বুড়িপোতা ইউনিয়ন।