মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার সওড়াতলা সীমান্তে অভিযান চালিয়ে ২৫ বােতল মদ উদ্ধার করেছে বিজিবির সদস্যরা।
সােমবার ভােরে উপজেলার কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সওড়াতলা মাঠে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৩৭ হাজার ৫শত টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।