মেহেরপুর নিউজ:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী সারাদেশব্যাপী জুলাই পথযাত্রা কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরের গাংনী উপজেলায় পদযাত্রা উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ।
ব্রিফিংয়ে জানানো হয়, আগামীকাল সোমবার অনুষ্ঠিতব্য জুলাই পদযাত্রায় অংশ নেবেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, সংসদ সদস্য ড. মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, আলী আহসান জুনায়েদসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ সময় দলীয় নেতাকর্মীদের পদযাত্রা সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।