গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের ইকুড়ি ও চাঁদপুর গ্রামে এবং ধানখােলা ইউনিয়নের মহিষাখােলা গ্রামে সরকারের নানামুখি উন্নয়নে ডিজিটাল প্রচারণা,লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাত ৯টার সময় ইকুড়ি গ্রামে ও সন্ধ্যায় চাঁদপুর গ্রামে এবং এদিন বিকেলে মহিষাখােলা গ্রামে প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
রাইপুর ইউনিয়ন কৃষকলীগ ও ধানখােলা ইউনিয়ন কৃষকলীগ পৃথকভাবে উঠান বৈঠকের আয়োজন করে।
ইকুড়ি গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার মেয়র ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আহম্মেদ আলী।
বৈঠকে প্রধান বক্তা ছিলেন কৃষকলীগের জাতীয় কমিটির অন্যতম সদস্য ও মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন।
বৈঠকে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গােলাম সাকলায়েন ছেপু। রাইপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সাগর-এর সঞ্চালনায়- এসময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হােসেন,রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও সাবেক ছাত্রলীগ নেতা আবু সাঈদ,রাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য বকুল হােসেন।
অন্যদিকে,চাঁদপুর গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন রাইপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার মেয়র ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আহম্মেদ আলী।
বৈঠকে প্রধান বক্তা ছিলেন কৃষকলীগের জাতীয় কমিটির অন্যতম সদস্য ও মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন।
বৈঠকে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রব।
রাইপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সাগর-এর সঞ্চালনায়- এসময় বক্তব্য গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক বিপ্লব হােসেনসহ স্থানীয় আওয়ামী লীগ, কৃষকলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এছাড়াও মহিষাখােলা গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষকলীগের জাতীয় কমিটির অন্যতম সদস্য ও মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি হারুন-অর রশীদ,সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হােসেন।