মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা আখতার বলেছেন, “একটি রাষ্ট্রের চেহারা হচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আপনাদের যে দক্ষতা রয়েছে, সেই দক্ষতা আমাদের নেই। আমাদের আছে রাজনৈতিক দক্ষতা। আপনারা আপনাদের দক্ষতা দিয়ে যদি উন্নয়ন করেন, সেটাই হবে রাষ্ট্রের উন্নয়ন।”
সোমবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকল পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য শওকত আরা আখতার বলেন, “আমরা ১৭-১৮ বছর কষ্ট করেছি। বর্তমানে দেশে গণতন্ত্র বিরাজমান। আমরা অনেক লড়াই-সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এর সুফল ভোগ করবে দেশের সাধারণ মানুষ।”
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তরিকুল ইসলাম, মেজর আসরার, জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টন, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম রফিকুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাঃ আবদুল্লাহ আল আমিন, ডা. অলোক কুমার দাস, পিপি সাইদুর রাজ্জাক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকুমার মিত্র, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মিজানুর রহমান, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ ও গুরুদাস হালদার। এছাড়া পূজা উদযাপন কমিটির আহ্বায়ক সঞ্জীব পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, “আমাদের মেহেরপুর জেলাটি কৃষিনির্ভর জেলা। এই জেলায় বছরে এক জমিতে তিন-চারটি ফসল হয়। এই জেলার যাতে উন্নতি হয়, আমি সে চেষ্টা করব।”
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাখাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব, টিটিসির অধ্যক্ষ ড. শামীম হোসেন, জেলা কমান্ড্যান্ট আলামিন হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আব্দুস সাত্তার, জেলা নির্বাচন অফিসার মো. এনামুল হক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশেদ আহমেদ, পরিসংখ্যান কর্মকর্তা বশির উদ্দীন, বন বিভাগের কর্মকর্তা এইচ টি হামিম হায়দার, বিআরটিএর পরিদর্শক রাশিদুল ইসলাম ও এনএসআইয়ের সহকারী পরিচালক জাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।