গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ও ধানখােলা ইউনিয়নের কসবা গ্রামে পৃথকভাবে সরকারের নানামুখি উন্নয়নের ডিজিটাল প্রচারণা, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে সাহারবাটী গ্রামের ক্লাবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সাহারবাটী ইউনিয়ন পরিষদের সদস্য ও কৃষকলীগ নেতা আনারুল ইসলাম। বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য কৃষকলীগের জাতীয় কমিটির অন্যতম নেতা ও মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, সহ-সভাপতি হারুন-অর রশীদ । এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এছাড়াও রবিবার বিকেলে কসবা গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হােসেন এর সঞ্চালনায়- বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য কৃষকলীগের জাতীয় কমিটির অন্যতম নেতা ও মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, সহ-সভাপতি হারুন-অর রশীদ । এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।