মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে সরকারি রাজস্ব আদায়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানানো হয়।