মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে আলােচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা প্রশাসন দিবসটি পালনের আয়োজন করে। উপজেলা অডিটোরিয়াম অনুষ্ঠিত আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হােসেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিদ হােসেন,গাংনী থানার ওসি মুজাদ্দিদ মাের্শেদ চৌধুরী,গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু,উপজেলা জামায়াতের আমীর রবিউল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু সাধারণ সম্পাদক (বর্তমান) আব্দুল আওয়াল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে আলােচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযােগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।