মেহেরপুর নিউজঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ তাজউদ্দীন খানের সঙ্গে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে সংসদ সদস্য মোঃ তাজউদ্দীন খান সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উদ্যাপনে সব ধরনের সাহায্য-সহযোগিতা করার আশ্বাস দেন।
মতবিনিময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, দ্বিজেন্দ্রনাথ বিশ্বাস, বিকাশ কুমার সাহা, সুকদেব পাল প্রমুখ উপস্থিত ছিলেন।