মেহেরপুর নিউজঃ
মেহেরপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে তিনি উপজেলার পিরোজপুর বারোয়ারী দুর্গা মন্দির, পিরোজপুর শ্রী শ্রী কালীমাতা মন্দির, দাসপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির, আমঝুপি শ্রী শ্রী রাধামাধব মন্দির, চাঁদবিল শ্রী শ্রী রাধেশ্যাম মন্দির এবং বারাদি শ্রী শ্রী রাম মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় তিনি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় করেন।