মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের ধলা গ্রামে সাব্বির হােসেন (২০) নামের এক যুবক প্রতিপক্ষরা হামলা চালিয়ে গুরুতর ভাবে আহত করেছে । আহত সাব্বির একই ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের মহিবুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ধলা বাজার এলাকার এক কফি হাউজের কাছে এ হামলার ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ, সাব্বির ধলা বাজারে একটি কপি শপের কাছে অবস্থানকালে কয়েকজন যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সাব্বির রক্তাক্ত জখম হন। স্থানীয় লোকজন ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত সাব্বিরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কী কারণে এবং কারা সাব্বিরের ওপর হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।