মেহেরপুর নিউজঃ
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের নেতৃত্বে র্যালিটি অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মোড় থেকে বাদ্যযন্ত্রের তালে তালে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, বিপিএম, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফ আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনাসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।