মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণনাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে গাংনী উপজেলা শহরের হাসপাতাল বাজারে এ সভা অনুষ্ঠিত হয় । পরে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে নেতৃত্ব প্রদান করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।
আলােচনা সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ আব্দুর রউফ মাস্টার।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন।
সভায় প্রধান আলোচক ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান,গাংনী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মতিউর রহমান মোল্লা,রাইপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও গাংনী মহিলা ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যক্ষ নাসির উদ্দীন,মেহেরপুর জেলা কৃষক দলের সদস্য সচিব মিজানুর রহমান,গাংনী উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম।
জাসাস নেতা সুরেলী আলভীর সঞ্চালনায়- এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা শাহজাহান সেলিম, মোস্তাফিজুর রহমান বাবলু, গাংনী পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল্লাহিল মারুফ পলাশ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, বিএনপি নেতা আব্দুস সাত্তার,নুরুজ্জামান হকা, কাথুলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ, কাথুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বিএনপি নেত্রী আসমা তারা, মফিজ উদ্দীন, আব্দুল খালেক,বিএনপি নেতা নুর ইসলাম,সাবেক কাউন্সিলর নাসির উদ্দীন, বিএনপি নেতা আব্দুল গনি, এনামুল হক, যুবদল নেতা সাহিবুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হুসাইন, বিএনপি নেতা রাশেদ আহমেদ, যুবদল নেতা মিজানুর রহমান তোতা, যুবদল নেতা রহিদুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।