মেহেরপুর নিউজ :
মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, মেয়র, ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর ও ইউপি সদস্য প্রার্থীদের নিয়ে সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে মেহেরপুর ডিআইটি মসজিদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দীন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি ও স্থানীয় নির্বাচন মাস্টার ট্রেইনার (যশোর-কুষ্টিয়া অঞ্চল) মনিরুল ইসলাম।
মতবিনিময় সভায় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, নায়েবে আমির মাহবুব-উল-আলম, জেলা রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ডলারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলার তিন উপজেলা, দুই পৌরসভা ও ১৮ ইউনিয়নের বিভিন্ন পদে মনোনীত প্রার্থীরা সভায় অংশ নেন।
সভায় স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয় এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়।