মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে মােটরসাইকেলের ধাক্কায় জাহানারা খাতুন (৬৮) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত জাহানারা মটমুড়া গ্রামের মৃত শামসুল আলমের স্ত্রী।
মঙ্গলবার সকালের দিকে মটমুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রথমে স্থানীয়রা আহত জাহানারাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে বামন্দী একটি বেসরকারী ক্লিনিকে নিয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক জাহানারা দেখে মৃত ঘোষণা করে।
নিহত জানারা গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত শামসুল আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, জাহানারা গ্রামে সড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামি একটি মােটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুত্বর ভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বামন্দীর একটি ক্লিনিকে নেয়।এসময় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে কুষ্টিয়া নেও য়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।