মেহেরপুর নিউজ, ২৯ ডিসেম্বর:
মেহেরপুরের গাংনীতে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালনের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের (গাংনী) সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, পৌর মেয়র আশরাফুল ইসলাম, সকল ইউনিয়নের চেয়ারম্যানগন। এছাড়াও মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, সরকারি কর্মচারীবৃন্দ, ও বিভিন্ন সামাজিক সংগঠন, আওয়ামীলীগ এবং অংগ সংগঠনের নেতাকর্মী বৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।