মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর সদর উপজেলা শাখার উদ্যোগে রুকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মো. তাজউদ্দীন খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনের রুকনদের আদর্শিক চেতনা, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মাহবুব উল আলম এবং জেলা সেক্রেটারি মো. ইকবাল হুসাইন।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. জাব্বারুল ইসলামসহ উপজেলা শাখার রুকন (সদস্য) ও নেতৃবৃন্দ।