মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলা শহরের অবস্থিত হাসিনা প্রাইভেট হাসপাতালের সকল কার্যক্রম ও মোল্লা ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে।
বুধবার দুপুরে মেহেরপুর স্বাস্থ্য বিভাগের অভিযানে এসব কার্যক্রম বন্ধ করা হয়।
অনিয়ম ও সনদ না থাকায় হাসিনা প্রাইভেট হাসপাতালের সকল কার্যক্রম ও মোল্লা ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে।
জানা গেছে,হাসিনা প্রাইভেট হাসপাতাল এন্ড সনো ডায়াগনস্টিক সেন্টার তাদের প্রতিষ্ঠানের সনদ নবায়ন না করেই কার্যক্রম চালিয়ে আসছিল। স্বাস্থ্য বিভাগের অভিযানের খবর পেয়ে ওই প্রতিষ্ঠানে কর্মরতরা প্রতিষ্ঠানটি বন্ধ করে পালিয়ে যায়। এ কারণে স্বাস্থ্য বিভাগ প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে।
এছাড়াও মোল্লা ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের অভিযোগে এক্স-রে বিভাগটি সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
মেহেরপুর সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ জানান, সরকারী সিদ্ধান্ত অনুযায়ি বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে হাসিনা প্রাইভেট হাসপাতাল এন্ড সনো ডায়াগনস্টিক সেন্টার ও মোল্লা ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে বিভাগটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
অভিযানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. একরামুল হক, জেলা সেনেটারী ইন্সপেক্টর নিজাম উদ্দীন উপস্থিত ছিলেন।