সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী খানম-এর বাবা বীর মুক্তিযােদ্ধা মহাম্মদ আলী ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
শনিবার সন্ধ্যার দিকে কুষ্টিয়া শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শনিবার দিবাগত রাত ১১ টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে মরহুম মহাম্মদ আলীর মরদেহ গাংনীতে নেয়া হলে,তাকে এক নজর দেখতে ছুটে যান গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী,গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নিরঞ্জন চক্রবর্তি,উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আ স ম মাহফুজুর রহমান কল্লােল, বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
এদিকে বীর মুক্তিযােদ্ধা মহাম্মদ আলীর দ্বিতীয় জানাজার জন্য রাতেই তার মরদেহ নিজ গ্রাম নড়াইলের লােহাগড়ায় নেয়া হয়।
পারিবারিক সূত্র জানায়,বীর মুক্তিযােদ্ধা মহাম্মদ আলী কিছুদিন পূর্বে তার একমাত্র মেয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম-এর কাছে বেড়াতে এসেছিলেন। গত বৃহস্পতিবার তিনি অসুস্থ্যতা বােধ করছিলেন। ওই দিন তাকে গাংনী থেকে চিকিৎসা দেয়ার জন্য কুষ্টিয়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।