সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলার ডিসি ইকােপার্কে (ভাটপাড়া নীলকুঠি) মহান স্বাধীনতা দিবস ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৩ দিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বােধন করা হয়েছে।
সােমবার বিকেলে ডিসি ইকােপার্ক চত্বরে উদ্বোধনী অনুষ্ঠিত হয়। ডিসি ইকােপার্ক ব্যবসায়ি সমবায় সমিতি উদ্বােধন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযােদ্ধা পাতান আলী শেখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল আলম।
সাংবাদিক আক্তারুজ্জামানের সঞ্চালনায়- বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চন্দ্র চক্রবর্তি,গাংনী থানার ওসি (তদন্ত) মনােজিৎ নন্দি,সাহারবাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান । এসময় বক্তব্য রাখেন ভাটপাড়া (কুঠি) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী কানন। এসময় উপস্থিত ছিলেন সাহারবাটী ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য (মেম্বর) নজরুল ইসলাম,সাংস্কৃতিক অনুষ্ঠান আয়ােজক কমিটির অন্যতম সদস্য সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান, ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম টুটুল।