মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামবাসীর উদ্যোগে যাদবপুর মাঠে অনুষ্ঠিত মেম্বার কাপ ফুটবল টুর্নামেন্টে ফারুক টেলিকম ও যুব উন্নয়ন সংঘ যাদবপুরের মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে।
বুধবার বিকেলে অনুষ্ঠিত খেলায় প্রথমার্ধের শুরুতেই বিজনের গোলে এগিয়ে যায় যুব উন্নয়ন সংঘ যাদবপুর। কিছুক্ষণ পর ফারুক টেলিকমের পক্ষে পেনাল্টি থেকে গোল করে স্বাধীন দলকে সমতায় ফেরান।
নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। ফলে উভয় দল পয়েন্ট ভাগাভাগি করে নেয়।
খেলায় দারুণ পারফরম্যান্সের জন্য যুব উন্নয়ন সংঘ যাদবপুরের বিজন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। মেহেরপুর সজিব স্পোর্টের পক্ষ থেকে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।
খেলা শেষে ইউপি সদস্য আলমগীর হোসেন লালটু বিজনের হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন।