গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামে একটি গােডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গােডাউনে রাখা পাট পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার সকালের দিকে দেবীপুর গ্রামের মিনারুলের ছেলে জাহাঙ্গীর আলমের পাট ভর্তি গোডাউনে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শট সার্কিট হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।