গাংনী প্রতিনিধি :
জাতীয় কৃষক সমিতির মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়ন (একাংশ) এর কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে জালশুকা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিক ভাবে ধানখােলা ইউনিয়ন (একাংশ) কৃষক সমিতি গঠন করা হয়।
৩১ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বজলুর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচ্ত হয়েছেন আব্দুল হামিদ। কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক সমিতির স্থানীয় নেতা বজলুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও মেহেরপুর জেলা কমিটির সভাপতি কমরেড আব্দুল মাবুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড মজনুল হক মজনু।