মেহেরপুর নিউজ :
বীর মুক্তিযোদ্ধা ও চারু শিল্পী গোলাম মোস্তফা ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ—রাজিউন)।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার আনোয়ার খান মর্ডান হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। চারু শিল্পী গােলাম মােস্তফা মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের এমলাক বিশ্বাসের দ্বিতীয় পুত্র।
শুক্রবার সন্ধ্যা ৬টার সময় সাহারবাটী গ্রামের চারচারা বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।