মেহেরপুর নিউজ:
চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মেহেরপুরের রাজশাহী ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী রবিউল ইসলাম মন্টু ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটির পক্ষ থেকে নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড লাভ করেছেন।
সম্প্রতি ঢাকার বিজয়নগরে অবস্থিত হোটেল অর্নেট থ্রি স্টার-এ আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
রবিউল ইসলাম মন্টু মেহেরপুর শহরের পেয়াদা পাড়ার বাসিন্দা। তিনি বীর মুক্তিযোদ্ধা খোদা বক্সের ছেলে। ব্যক্তিজীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।
এ সম্মাননা অর্জনের পর রবিউল ইসলাম মন্টু মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, ভবিষ্যতেও মানুষের কল্যাণে চিকিৎসাসেবামূলক কার্যক্রমে নিজেকে আরও বেশি সম্পৃক্ত রাখতে চান।