মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনে সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার অভিজ্ঞতা নিয়ে একটি পুস্তক হস্তান্তর করেছে।
সোমবার সকালে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের পরিচালক আল আমিন ইসলাম ও অধ্যক্ষ রিতা পারভীনের হাতে পুস্তকটি তুলে দেয়।
সম্প্রতি শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনে সংসদ অধিবেশন চলাকালে সরাসরি অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পায়। সেই অভিজ্ঞতা, সংসদ ভবনে যাতায়াতের ছবি এবং অভিজ্ঞতাসংবলিত বিভিন্ন তথ্য নিয়ে পুস্তকটি তৈরি করা হয়েছে।
এ সময় প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ শামসুর রহমান টুটুলসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।