মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নতুন কুঁড়ি সিজন-২-এর বালিকাদের ফুটবল প্রতিযোগিতায় সদর উপজেলা পর্যায়ের ফাইনালে উঠেছে আমঝুপি ইউনিয়ন ও কুতুবপুর ইউনিয়ন।
সোমবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় আমঝুপি ইউনিয়ন ২-০ গোলে শ্যামপুর ইউনিয়নকে এবং কুতুবপুর ইউনিয়ন ২-০ গোলে বারাদী ইউনিয়নকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়।
দিনের প্রথম সেমিফাইনালে আমঝুপি ইউনিয়নের জান্নাতুল মাওয়ার গোলে শ্যামপুর ইউনিয়নকে পরাজিত করে আমঝুপি।
একই মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে কুতুবপুর ইউনিয়নের সুমাইয়া ও মিমের গোলে বারাদী ইউনিয়নকে পরাজিত করে কুতুবপুর।