মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের উদ্যোগে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
কর্মসূচিতে ইউপি সদস্য হাফিজুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।