মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসের উদ্যোগে সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদস্য, ইউপি চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বাড়িবাঁকা বিজিবি ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বুড়িপোতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন ও বিজিবির নায়েব সুবেদার তাপস কুমার ঘোষ।
সভায় মো. মিরাজুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে কোনো ধরনের মাদকদ্রব্য, নেশাজাতীয় পণ্য ও চোরাচালানের সামগ্রী প্রবেশ করতে দেওয়া হবে না। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধেও সবাইকে সতর্ক থাকতে হবে।