মেহেরপুর নিউজঃ
জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে মেহেরপুর পৌরসভার উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে মেহেরপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে র্যালিটি বের করা হয়। মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌরসভার প্রশাসক তরিকুল ইসলামের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে আয়োজিত এ র্যালিতে পরিচ্ছন্নতা ও স্যানিটেশন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ তুলে ধরা হয়।