মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামবাসীর উদ্যোগে শিবপুর মাঠে অনুষ্ঠিত শিবপুর ফুটবল টুর্নামেন্টে ইসলামপুর একাদশ জয়লাভ করেছে।
বুধবার বিকেলে অনুষ্ঠিত খেলায় ইসলামপুর একাদশ ৩-০ গোলে চৌগাছা একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে শিমুল, তানজিল ও হৃদয় একটি করে গোল করেন।
খেলায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ইসলামপুর একাদশের শিমুল ম্যান অব দ্য ম্যাচ এবং হৃদয় গেম চেঞ্জার পুরস্কার লাভ করেন।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আজিমুদ্দিন গাজী, জাহাঙ্গীর গাজী, জিনারুল গাজী, ইনফিতার গাজী, গাজী শামসুল ও গাজী সেলিম গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তাঁরা ম্যান অব দ্য ম্যাচ ও গেম চেঞ্জার পুরস্কার তুলে দেন।