মেহেরপুর নিউজঃ
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালন এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হুসাইনের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলি সড়কে গিয়ে শেষ হয়।
গণমিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মাহবুব-উল আলম, সদর উপজেলা আমির মাওলানা সোহেল রানা, পৌর আমির সোহেল রানা ডলার, সদর উপজেলা সেক্রেটারি জব্বারুল ইসলামসহ ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।