মেহেরপুর নিউজঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল-মায়ামারি-কোলা (সিএমসি) মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ ওমর রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাহিম।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা এবং তাদের অভিনন্দন জানান।