মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অসচ্ছল আহত ও অসমর্থ্য ক্রীড়াসেবী এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সহায়তা অনুদানের যাচাই-বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ,মেহেরপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শামীম আরা হীরা,অসচ্ছল আহত ও অসমর্থ্য ক্রীড়াসেবী এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সহায়তা অনুদানের যাচাই-বাছাই কমিটির সদস্য শহীদ সাদেক হোসেন বাবুল,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা প্রমুখ।